২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গৃহবধূ ‘হত্যা’: শাশুড়ি আটক

বরিশালের গৌরনদী উপজেলায় পুত্রবধূকে হত্যায় জড়িত সন্দেহে শাশুড়িকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

বরিশাল, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালের গৌরনদী উপজেলায় পুত্রবধূকে হত্যায় জড়িত সন্দেহে শাশুড়িকে আটক করেছে পুলিশ। রোববার সকালে বাকাই ইউনিয়নের দোনারকান্দী গ্রাম থেকে গৃহবধূ নিপা সরকারের (১৯) লাশ উদ্ধার এবং শাশুড়ি রীতা রানী সরকারকে আটক করা হয়। নিপার চাচা দীনবন্ধু অধিকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যৌতুকের জন্য স্বামী দীপংকর সরকার এবং তার পরিবারের সদস্যরা নির্যাতন করে নিপাকে হত্যা করেছে।” দীনবন্ধু বলেন, এক বছর আগে দোনারকান্দি গ্রামের দীপংকরের সঙ্গে নিপার বিয়ে হয়। বিয়ের পর দীপংকরের পরিবার যৌতুক দাবি করলে নিপার বাবা নির্মল অধিকারী রাজি হননি। এতে তারা নিপার উপর নির্যাতন শুরু করে। গৌরনদী থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশ দেখে মনে হচ্ছে অস্বাভাবিক মৃত্যু। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” এ ঘটনায় নিপার চাচা পরিমল অধিকারী বাদী হয়ে ছয় জনকে আসামি করে একটি মামলা করেছেন। এদের মধ্যে একজনকে আটক করা হয়েছে, বাকিরা পলাতক রয়েছেন। ময়নাতদন্তের জন্য নিপার মৃতদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৭৫৫ ঘ.