ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন এক ভবন থেকে নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় মধ্য বাড্ডায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. সজিব (৯)। সে স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণীর ছাত্র ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতের ভাই সবুজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সন্ধ্যায় মধ্য বাড্ডায় একটি নির্মাণাধীন ছয় তলা ভবন থেকে পড়ে সজিব গুরুতর আহত হয়।
রাত ৮ টার দিকে তাকে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।
সজিব খেলার ছলে ওই ভবনের কত তলায় উঠে নিচে পড়ে যায় তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি সবুজ।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ায় চেষ্টা করছে।
তিন ভাইয়ের মধ্যে সজিব সবার ছোট। তার বাবা দাদান মিয়া দিনমজুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২২১০ ঘ.
bdnews24