২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুই বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 09:08 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

হবিগঞ্জ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুই বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে চারজন। শুক্রবার রাতে উপজেলার কড়ড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টঙ্গীর ফেরদৌস মিয়া (৩২) ও নড়াইলের নবাব মিয়া (২৫)। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া জানান, শুক্রবার রাত ২টার দিকে মহাসড়কের কড়ড়ায় ঢাকাগামী এবি এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসকে পেছন থেকে পাথর বোঝাই ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফেরদৌস নিহত হয়। গুরুতর আহত পাঁচ যাত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক নবাবকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর গাড়ি দুটি আটক করা হলেও চালকরা পালিয়ে গেছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৫০৫ ঘ.