২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ রক্ষার দাবিতে মানবন্ধন

তুরাগ নদ রক্ষার দাবিতে গাজীপুরে মানববন্ধন করেছে জেলা পরিবেশ আন্দোলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

গাজীপুর, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদ রক্ষার দাবিতে গাজীপুরে মানববন্ধন করেছে জেলা পরিবেশ আন্দোলন। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহসড়কে তুরাগ নদে নির্মিত কড্ডা সেতুর উপর ওই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন- শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্য, গ্যাস এবং কালো ধোঁয়ার কারণে এই জেলা ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের শিকার। কারখানাগুলোতে বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকায় গাজীপুরের প্রায় সব শিল্পবর্জ্য তুরাগ ও তার পাশের বিলে জমা হচ্ছে। এতে এসব জলাশয়ের পানি বিষাক্ত হয়ে মাছ, জলজপ্রাণী, ফসল ও শাক-সবজি বিনষ্ট হচ্ছে। মানুষ নানা চর্মরোগে ভুগছে। এছাড়া ভূমি দস্যুরা মাটি ভরাট করে গাজীপুরের নদ-নদী, খাল-বিল ও প্রাকৃতিক জলাশয় দখল করে নিচ্ছে বলেও তারা অভিযোগ করেন। তারা শিল্প-কারখানায় বর্জ শোধনাগার স্থাপন করে তুরাগ নদকে বিপর্যয় থেকে রক্ষার দাবি জানান। গাজীপুর জেলা পরিবেশ আন্দোলনের সভাপতি মো. আনোয়ার সা’দতের সভাপতিত্বে মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম-সম্পাদক মো. সাইফুল ইসলাম মোল্লা ও মো. মনোয়ার হোসেন রনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯২৬ ঘ.