২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

ঝালকাঠীর রাজাপুরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 09:53 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঝালকাঠী, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর রাজাপুরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ভান্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলবুনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনায় নিহত আরোহীর নাম মারুফ (২২)। পেশাদার মোটরসাইকেল চালক মারুফ উপজেলার পশ্চিম পুটিয়াখালি গ্রামের বাসিন্দা। রাজাপুর থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী বিআরটিসি বাসটি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে মারুফ ঘটনাস্থলেই মারা যান। এ সময় মারুফের সঙ্গে থাকা অপর আরোহী ফারুক হোসেন (২৬) আহত হন। পুলিশ বিআরটিসি বাসটিকে আটক করলেও চালককে ধরতে পারেনি উল্লেখ করে তিনি জানান, লাশ উদ্ধার করে জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৫৪৯ ঘ.