২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৪ হিজবুত সদস্য আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের চার সদস্যকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 04:14 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-২ এর উপ-অধিনায়ক সাইফুল করিম জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজধানীর কাঁটাবন, জিগাতলা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এরা হলেন- ইমতিয়াজ হাসান, আরিফুল ইসলাম, আরিফুল করিম ও কদর জামিল। সাইফুল করিম বলেন, “ইমতিয়াজ ২০০৪ সালে আমেরিকা থেকে দেশে আসে। দুই বছর আগে তার কাঁটাবনের বাসা থেকে হিজুবত সদস্য সন্দেহে কয়েকজন যুবককে আটক করা হয়। পরে আমাদের গোয়েন্দারা জানতে পারেন, ইমতিয়াজ নিজেই হিজবুত সদস্য।” ওই চার জনের কাছে বিভিন্ন ধরনের ‘রাষ্ট্রবিরোধী’ লিফলেট পাওয়া গেছে বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১০০৮ ঘ.