২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চুরি করা শিশু বিক্রির সময় গ্রেপ্তার ৩

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থেকে তিনজনকে গ্রেপ্তার করে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থেকে তিনজনকে গ্রেপ্তার করে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৩ টার দিকে ওই এলাকায় চুরি করে নিয়ে আসা শিশু আবু তৈয়বকে (৩) বিক্রির জন্য অপেক্ষা করছিল তারা। গ্রেপ্তারকৃতরা হলো- মো. জলিল (৪৮), ফাতেমা বেগম (৪৩) ও মো. সেলিম (৪৭)। পাঁচ লাইশ থানার ওসি (তদন্ত) মো. আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকা থেকে ওই শিশুটিকে চুরি করে ফাতেমা ও জলিল চট্টগ্রামে বিক্রি করতে নিয়ে আসে। চট্টগ্রাম থেকে এ দলের মধ্যে ছিল সেলিম। পুলিশের একটি দল শিশু চুরির সঙ্গে জড়িত এ তিনজনকে গ্রেপ্তার করে শিশুটিকে উদ্ধার করে। শিশুটিকে সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। টেকনাফ থানায় ওই শিশুটির পরিবারকে খুঁজে পেতে পাঁচলাইশ থানা থেকে একটি বার্তা পাঠানোও হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০৪৫ ঘ.