খুলনা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় স্কুলের সামনে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে নগরীর শামসুর রহমান রোডের জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল সাহা (৩৮) নগরীর রূপসা এলাকায় মডার্ন সি ফুড নামে একটি চিংড়ি প্রক্রিয়াজাত কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ৫ মাস আগে তিনি চাকরি ছেড়ে দিয়ে আরও দু’বন্ধুর সঙ্গে চিংড়ির ব্যবসা শুরু করেন।
উজ্জ্বলের পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মৃণাল কান্তি সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিশু কন্যা তানশীকে স্কুলের ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে স্কুলের সামনের রাস্তায় দাঁড়িয়ে চা পান করছিলেন। এসময় ৪/৫ জন সন্ত্রাসী অতর্কিতে তার ওপর হামলা চালায়। তারা তাকে হকিস্টিক ও ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে বেদম মারধর করে রাস্তার ওপর ফেলে চলে যায়।
পরে মুমূর্ষু অবস্থায় উজ্জ্বলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকা- সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনার পরপরই হত্যাকারীদের গ্রেপ্তারে নগরীর বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৮৪৭ ঘ.
bdnews24