সিলেট, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেবাসীদের নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে ঝাড়– মিছিল হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় সচেতন সিলেবাসীর ব্যানারে ওই মিছিলটি কেন্দ্রীয় মহীদ মিনার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
গত ৩০ মে লন্ডনে এটিএন বাংলা ও এটিএন নিউজ’র চেয়ারম্যান মাহফুজুর রহমান এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন, “সিলেটিরা লেখাপড়া শিখে ভদ্র হয়ে গেছেন। এ কারণে এখন আর দেশে খাঁটি সিলেটী ভাষা বলার লোক পাওয়া যায় না।”
এর প্রতিবাদে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সিলেটবাসীর দাবির মুখে বুধবার রাত সাড়ে ৯টায় বিভাগের চাল জেলায় চ্যানেল দুটির স¤প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় স্থানীয় ক্যাবল অপারেটররা।
বৃহস্পতিবার সমাবেশে বক্তারা বলেন, মাহফুজুর রহমানের এমন কটূক্তি সিলেটীদের মনে আঘাত করেছে। সিলেটীদের নিয়ে এমন বাজে মন্তব্য করার জন্য তাকে অবশ্যই সিলেটবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।
মিছিলে সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাসানুল হক উজ্জ্বল, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুর রহমান শওকত ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম আহমদ রনিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।
এর আগে দুপুর ১২টায় জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার ব্যানারে নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫৪৩ ঘ.
bdnews24