২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুর সদর উপজেলার পূবাইল রেল ক্রসিং এলাকায় বুধবার রাতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 04:12 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

গাজীপুর, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার পূবাইল রেল ক্রসিং এলাকায় বুধবার রাতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে ট্রেনের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য লাশ বৃহস্পতিবার সকালে টঙ্গী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০০৪ ঘ.