২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধ প্রস্তুতকারী ৬ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হয়েছে: মন্ত্রী

ভেজাল ও নি¤œমানের ওষুধ উৎপাদন করায় ছয়টি প্রতিষ্ঠানের অনুমোদন বা লাইসেন্স বাতিল করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল ও নি¤œমানের ওষুধ উৎপাদন করায় ছয়টি প্রতিষ্ঠানের অনুমোদন বা লাইসেন্স বাতিল করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। জাতীয় সংসদে বুধবার প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অপু উকিলের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানানো হয়। সাময়িকভাবে লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো, চট্টগ্রামের ম্যাফনাজ ফার্মাসিউটিক্যালস, বরিশালের ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস, বরিশালের প্যারাডাইজ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সিরাজগঞ্জের ওয়েসিস ল্যাবরেটরিজ ও রাসা ফার্মাসিউটিক্যালস এবং সিলেটের জালফা ল্যাবরেটরিজ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভেজাল ও নি¤œমানের ওষুধ উৎপাদন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুড ম্যানুফেকচারিং প্র্যাকটিস (জিএমপি) সঠিকভাবে অনুসরণ না করায় মোট ২০টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামের ফার্মিক ল্যাবরেটরিজ এবং ঢাকার ইনোভা ফার্মাসিউটিক্যালস ও দেশ ফার্মাসিউটিক্যালসের পেনিসিলিন ও সেপালোস্পোরিন জাতীয় ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া নরসিংদীর ঢাকা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং ঢাকার আমিন ল্যাবরেটরিজ ও দায়েমী ফার্মাসিউটিক্যালসের ইউনানী ওষুধ উৎপাদনের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে। রংপুরের মেডিকো ল্যাবরেটরিজের ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ স্থগিত করা হয়েছে। জৈব ও অজৈব ওষুধ উৎপাদনের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে ঢাকার সেলটন ফার্মাসিউটিক্যালস ও ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যালসের। এছাড়া পাঁচটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু ওষুধের উৎপাদন স্থগিত এবং নিবন্ধন সাময়িক বাতিল করা হয়েছে। এগুলো হলো, চট্টগ্রামের ইউনাইটেড কেমিক্যাল ফার্মাসিউটিক্যালস ও স্ট্যান্ডার্ড ল্যাবরেটরিজ, ঢাকার বেনহাম ফার্মাসিউটিক্যালস ও হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যালস এবং পাবনার ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যালস। রংপুর-১ আসনের সাংসদ হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তির আওতায় অভ্যন্তরীণ নৌপথ অতিক্রমণ এবং বাণিজ্য প্রটোকলের মেয়াদ চলতি বছরের ৩১ মে শেষ হয়েছে। এই প্রটোকলের মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/২২২২ ঘ.