চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বন্দর টোল রোড এলাকা থেকে ৫৭০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এরা হলেন- বন্দরনগরীর ঘাটফরহাদবেগ এলাকার মোহাম্মদ হানিফ (৪০) ও আনোয়ারা উপজেলার মোহাম্মদ ইসমাইল (৩৫)।
বুধবার দুপুরে অধিদপ্তরের কর্মকর্তারা টোল রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রেপ্তার দুজন নগরীর বিভিন্ন স্থানে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২১২৯ ঘ.
bdnews24