২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৩২ শিবিরকর্মী আটক

নাশকতার আশঙ্কায় রাজধানীর যাত্রাবড়ী থেকে ৩২ জন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতার আশঙ্কায় রাজধানীর যাত্রাবড়ী থেকে ৩২ জন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল সোয়া ৫ টার দিকে শহীদ ফারুক সড়কের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানায়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদ ফারুক সড়কের ক্যাফে বাদশা রেস্তোরাঁর দ্বিতীয় তলায় ‘দ্য স্কয়ার কোচিং সেন্টার’-এ জড়ো হয়ে গোপনে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। আটকদের কাছ থেকে সরকারবিরোধী বিভিন্ন ধরনের প্রচারপত্র, ব্যানার ও বই উদ্ধার করা হয় বলে তিনি জানান। এসআই এমরান বলেন, “নাশকতা সৃষ্টি করার জন্য শিবিরকর্মীরা ওই স্থানে গোপন বৈঠক করছিলো বলে আমাদের কাছে খবর ছিলো।” তিনি বলেন, “এটি কোচিং সেন্টার হলেও এখানে কোনো ছাত্র পাওয়া যায়নি। আর এটি কি ধরনের কোচিং সেন্টার তা আটকরা জানাতে পারেনি।” “কোচিং সেন্টারের নামে এখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক করা হয়,” বলেন তিনি। আটকরা ঢাকা দক্ষিণ অঞ্চলের শিবিরকর্মী জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২১২০ ঘ.