ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান তথ্য কর্মকর্তার পদে নিয়োগ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় আমিনুলকে নিয়োগের আদেশ দেয়। তিনি হারুন অর রসিদের স্থলাভিষিক্ত হলেন।
প্রধান তথ্য কর্মকর্তা পদে চুক্তিতে নিয়োগে থাকা হারুন গত ৬ জুন অবসরে যান।
হারুনের বিদায়ের পর প্রধান তথ্য কর্মকর্তার পদে নিয়োগে বাসস’র সাবেক বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহজাহান মিঞার নামও আলোচনায় ছিল।
তবে শেষ পর্যন্ত তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা পদে বিসিএস ক্যাডারের আমিনুলই নিয়োগ পেলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৫৮ ঘ.
bdnews24