২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী জার্মান দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত হোলগার মিশায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত হোলগার মিশায়েল। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন হোলগার মিশায়েল। তিনি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী এ সময় জ্বালানি, স্বাস্থ্য এবং তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতে জার্মান সহযোগিতার আহবান জানান। প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে জার্মান রাষ্ট্রদূত বলেন, বিশ্বমন্দা সত্ত্বেও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চমৎকার অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতারও প্রশংসা করেন হোলগার মিশায়েল। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হয় বলে জানান আবুল কালাম আজাদ। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহেদ-উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং আবুল কালাম আজাদ বৈঠকে উপস্থিত ছিলেন। জার্মান রাষ্ট্রদূতের পর বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। হিমায়িত খাদ্য রপ্তানিকারকরা কিছু সমস্যার কথা তুলে ধরলে প্রধানমন্ত্রী জানান, বাজেটের পর অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭২১ ঘ.