নেত্রকোনা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের মোহনগঞ্জ স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার সকালে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাতনামা এই বৃদ্ধ নিহত হন।
মোহনগঞ্জ রেল স্টেশন মাস্টার গয়েশ্বর মল্লিক জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৬২ নাম্বার ডাউন ট্রেনটি সকাল ১০টায় মোহনগঞ্জ স্টেশনের কাছাকাছি আসলে ওই ব্যক্তি কাটা পড়েন।
দুর্ঘটনার সময় তিনি হেটে রেল লাইন পার হচ্ছিলেন।
স্টেশন মাস্টার গয়েশ্বর জানান, ঘটনাটি ময়মনসিংহ জিআরপি পুলিশকে জানানো হয়েছে।
লাশ উদ্ধার করে দুপুরে মোহনগঞ্জ রেল স্টেশনে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪৯ ঘ.
bdnews24