নওগাঁ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার শ্রমিককে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় সমাবেশ ও র্যালি হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা সদরের নওজোয়ান মাঠে ‘জাতীয় আদিবাসী পরিষদ’ আয়োজিত সমাবেশে বিভিন্ন বামপন্থী দলের জাতীয় নেতারা অংশ নেন।
মাসখানেক আগে একটি বিরোধপূর্ণ জমিতে একপক্ষের ভাড়াটে হিসেবে ধান কাটতে গেলে মান্দা উপজেলার চকগোপাল গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চার সদস্যকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে।
জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি আমীন কুজুরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশর কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান, গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, ওয়ার্কার্স পাটির নেতা নূর আহম্মেদ বকুল, বাসদ নেতা জাহিদুল হক মিলু, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের নেতা রফিকুল ইসলাম পিয়ারুল, রামনাথ মাহাতো, রবীন্দ্রনাথ সরেন, অনিল মারান্ডি, জেএসএস নেতা দীপায়ন খীসা প্রমুখ।
বক্তারা বলেন, এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, আলফ্রেড সরেণ, সত্যবান হাজং হত্যাকা-েরই ধারাবাহিকতা।
সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমূহের অধিকার খর্ব করেছে বলেও নেতারা অভিযোগ করেন।
এর আগে বিভিন্ন উপজেলা থেকে শত শত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ তীর ধনুক, বল্ল¬ম নিয়ে নওজোয়ান মাঠে জড়ো হন। সমাবেশের আগে তারা শহরে হত্যাকা-ের বিচার চেয়ে র্যালি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯৫৩ ঘ.
bdnews24