২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে নানি-নাতির মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বজ্রপাতে একই পরিবারের দুই জন নিহত হয়েছে। তারা সম্পর্কে নানি-নাতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 12:46 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

কক্সবাজার, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়া উপজেলায় বজ্রপাতে একই পরিবারের দুই জন নিহত হয়েছে। তারা সম্পর্কে নানি-নাতি। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের লম্বাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তিবাজার এলাকার আবু তালেবের স্ত্রী রাসু বেগম (৫০) ও লম্বাখালী এলাকার আবদুল ওয়াদুদের ছেলে মোহাম্মদ শিফাত (৮)। সে বদরখালী সমবায় কিন্ডার গার্টেন স্কুলের ছাত্র। রাসু বেগম গত সোমবার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ জানান, মঙ্গলবার সকালে প্রবল বৃষ্টিপাতের সময় উঠানে গেলে বজ্রপাতে তারা মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৮৪২ ঘ.