ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সিঙ্গাপুরের হাইকমিশনার চেন হেং উইং।
সোমবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদও বৈঠকে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এমআই/২৩০০ ঘ.
bdnews24