চট্টগ্রাম, জুন ০৫ (বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকম)- বন্যপ্রাণি সংরক্ষণ গবেষণা ও বৃক্ষ রোপণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষক পুরস্কার পেয়েছেন।
মঙ্গলবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পুরস্কার তুলে দেন।
চবি ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদের মধ্যে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে বন্যপ্রাণি সংরক্ষণ গবেষণায় বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু ওয়ার্ল্ড লাইফ কনজারভেশন-২০১২ পুরস্কার পেয়েছেন চবি প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদ আহসান।
অন্যদিকে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শাখায় বৃক্ষ রোপণে অবদানের জন্য চবি’র উদ্ভিদ বিজ্ঞান বিভাগ জাতীয় পুরস্কার- ২০১১ পেয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোকতার আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এএল/২০১৮ ঘ.
bdnews24