যশোর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের চৌগাছা উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত রায়হান উদ্দিন (৩০) উপজেলার ফুলসরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং জামিরা গ্রামের মহসিন আলীর ছেলে।
সোমবার ভোরে তাকে কুপিয়ে জখম করে। সকাল ১০টার দিকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে রায়হানসহ ২০ জনের একটি দল একটি ট্রাকে কোটচাঁদপুর থেকে যাত্রাপালা দেখে চৌগাছা ফিরছিলেন। পথে সাদীপুর গ্রামে স্থানীয় বিশে মেম্বারের নেতৃত্বে একটি দল রাস্তায় গরুর গাড়ি রেখে তাদের আটকায়।
এরপর ট্রাকে উঠে হামলা চালায় এবং রায়হানকে কুপিয়ে আহত করে চলে যায়।
চৌগাছা থানা পুলিশ রায়হানকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০২০ ঘ.
bdnews24