২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শব্দ দূষণ: টেক্সটাইল কারখানাকে জরিমানা

শব্দ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জ সদরে একটি টেক্সটাইল কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

নারায়ণগঞ্জ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শব্দ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জ সদরে একটি টেক্সটাইল কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পাগলা এলাকার এম আলী টেক্সটাইল মিলসকে সোমবার এ জরিমানা করা হয় বলে অধিদপ্তর জানায়। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামানের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে। এছাড়া আগামী সাত দিনের মধ্যে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সব ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। মুনীর চৌধুরী জানান, ৩১ মে তার নির্দেশে একটি টীম পাগলায় এই টেক্সটাইল কারখানার আশপাশ এলাকায় পরীক্ষা চালিয়ে শব্দের মাত্রা ৮৩, ৮৭ ও ৭৭ ডেসিবল পায়। এ বিষয়ে অধিদপ্তরে শুনানিকালে কারখানার মালিক শব্দ দূষণের অভিযোগ স্বীকার করেন। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এ কারখানার কোনো পরিবেশ ছাড়পত্র নেই বলেও জানায় অধিদপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮২০ ঘ.