চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বায়েজিদ থানার চা বোর্ড এলাকায় বাসচাপায় এক নারী নিহত হয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রেখা আক্তার (৪০) ময়মনসিংহের বলাশিমূল এলাকার মো. আজিজের স্ত্রী। তিনি বায়েজিদ এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পারাপারের সময় বেপরোয়া একটি বাসের ধাক্কায় ওই মহিলা মারাত্মক আহত হয়।
‘আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক ওই মহিলাকে মৃত ঘোষণা করে।’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮২৫ ঘ.
bdnews24