সিরাজগঞ্জ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে একটি হত্যা মামলার রায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দিয়েছে আদালত।
সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আব্দুস সালেক সোমবার এ রায় দেন।
দ-িতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের চন্দ্রনগর গ্রামের মুকুল মিয়া (৩৫), শাহাদত হোসেন (৩৩) ও আব্দুল হালিম (৩৮)।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় পিপুলবাড়িয়া গ্রামের বুদ্দু ও মোখলেছ আলীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মামলার নথি থেকে জানা যায়, পাওয়া টাকা নিয়ে চন্দ্রনগর গ্রামের আয়নাল হকের ছেলে নজরুল ইসলামের সঙ্গে তার বন্ধুদের দ্বন্দ্ব চলছিল। এই পরিস্থিতিতে ১৯৯৪ সালের ১৫ মার্চ সিনেমা দেখতে যাওয়া কথা বলে নজরুলকে নিয়ে বাড়ি থেকে বের হয় তার বন্ধুরা। গভীর রাতে বন্ধুরা নজরুলকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাড়ির পাশে ফেলে চলে যায়।
ঘটনার দুই দিন পর নজরুলের বাবা আয়নাল হক ৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬৩৫ ঘ.
bdnews24