২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলের বাইক্কা বিলে ১৪৪ ধারা

ডিম ছাড়ার মওসুমে মা-মাছকে রক্ষার জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিলে মাছ ধরায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

মৌলভীবাজার, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিম ছাড়ার মওসুমে মা-মাছকে রক্ষার জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিলে মাছ ধরায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশফাকুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, সোমবার সকাল থেকে ১৮ জুন পর্যন্ত এ বিলে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। তিনি বলেন, বৃষ্টির সময় মা-মাছ বাইক্কা বিলে ডিম ছাড়ে। তাই এই সময় মা-মাছ ও পোনা ধরা বন্ধ রাখতে এ নির্দেশ জারি করা হয়। ২০০৩ সালের ১ জুলাই ভূমি মন্ত্রণালয় শ্রীমঙ্গলের হাইল হাওরের বাইক্কা বিলকে স্থায়ী মৎস্য অভয়াশ্রম হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮২৮ ঘ.