কুমিল্লা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।
সোমবার ভোরে চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছে।
নিহতরা হলেন- হানিফ এন্টারপ্রাইজ বাসের সুপারভাইজার স্বপন (৩০) ও ৬০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ বাসযাত্রী।
মহাসড়ক পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে এ সংঘর্ষ হয়।
এতে বাসটি মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন।
আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৪৮ ঘ.
bdnews24