ঝিনাইদহ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় রোববার ট্রাক চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হন ছেলেটির বাবা।
নিহতরা হলেন সদরের কাশিমপুর গ্রামের সুভাষ পালের স্ত্রী রীনা পাল (২৫) এবং ছেলে শুভ পাল (৭)।
আহত সুভাষ পালকে হাসপাতালে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতে চিকিৎসা শেষে ছেলেকে নিয়ে রীনা দর্শনা সীমান্ত দিয়ে সকালে দেশে ফেরেন।
সুভাষ পাল তাদের মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিলেন।
কোটচাঁদপুর বাসস্ট্যান্ডের পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে রাস্তায় ওঠার সময় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা ও ছেলের মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পালিয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24