২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙচুরের মামলায় সাবেক সাংসদ কারাগারে

ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বিএনপি নেতা ও সাবেক সাংসদ ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বিএনপি নেতা ও সাবেক সাংসদ ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। হাই কোর্ট থেকে পাওয়া জামিনের মেয়াদ শেষে রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক নাজমুল হক শ্যামল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল কারাগারে পাঠানোর বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় গত ১৬ মে বিএনপির শীর্ষ নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে সাভারে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার পাঁচ ঘণ্টা পর সাভার থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন ২২ বিএনপির নেতা কর্মীর নাম উল্লেখ করে সাভার থানায় মামলাটি করেছিলেন। সালাহউদ্দিনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট আমিনুল গণী টিটো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৭৫৩ ঘ.