২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

অবকাঠামো ও জ্বালানি খাতে সৌদি আরবকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবকাঠামো ও জ্বালানি খাতে সৌদি আরবকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ এন এ আল বুসাইরি রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতকালে শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাক্ষাতকালে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। এ সময় সৌদি প্রিন্স আল ওয়াহিদ বিন তালালের আসন্ন বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। তার আগামী ১০ জুন ঢাকায় আসার কথা রয়েছে। বাংলাদেশে সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলির নিহত হওয়ার ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, এর তদন্ত চলছে। পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলো অত্যন্ত সক্রিয়। খুনিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৮৪২ ঘ.