২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, আটক ২

চাঁদপুরে এক কলেজছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে শুক্রবার দুইজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

চাঁদপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে এক কলেজছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে শুক্রবার দুইজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন মাসুম আলী সুজন (৩৪) ও আতিকুর রহমান (২৬)। তবে, সুজনের দাবি- মেয়েটি তার স্ত্রী। তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় মেয়েটির পরিবার এই অপহরণের ঘটনা সাজিয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতলব উত্তর উপজেলার মধ্য ইসলামাবাদ ইউনিয়নের রেজাউল করিমের মেয়ে রোমানা করিমের (২৬) সঙ্গে জামালপুরের সুজনের সম্পর্ক চলছিল দীর্ঘদিন ধরে। গত কয়েকমাস ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছে। তিনি বলেন, দুপুরে সুজন গাড়ি নিয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজের কাছে অবস্থান নেন। রোমানা করিম বেলা সাড়ে ১২টায় কলেজ থেকে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষা শেষে বের হলে মাসুম জোর করে তাকে গাড়িতে তোলার চেষ্টা করেন। এ সময় রোমানার চিৎকারে লোকজন এসে মাসুম এবং গাড়ি চালক আতিকুর রহমানকে আটক করে পুলিশে দেয়। রোমানা সাংবাদিকদের বলেন, আগে মাসুমের সঙ্গে তার সর্ম্পক ছিল। এখন নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৮ ঘ.