২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সাংবাদিক সমিতিতে রনি সভাপতি, জায়িফ সম্পাদক

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের মাহবুব রনি ও সাধারণ সম্পাদক হিসেবে প্রথম আলোর আহমেদ জায়িফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে অন্যান্য পদে ভোট হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের মাহবুব রনি ও সাধারণ সম্পাদক হিসেবে প্রথম আলোর আহমেদ জায়িফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে অন্যান্য পদে ভোট হয়েছে। বুধবার টিএসসিতে সাংবাদিক সমিতি কার্যালয়ে ভোটগ্রহণ শেষে সমিতির নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন- সহসভাপতি জসীম উদ্দীন (নিউ নেশন), যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম (ডেইলি সান), অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ (সমকাল), দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস)। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নাজমুস সাদাত (দিনকাল), সুজন কুমার মণ্ডল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ও মতিউর তানিফ (যায়যায়দিন) নির্বাচিত হয়েছেন । নির্বাচনে সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি বোরহানুল হক স¤্রাট নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১০৪ ঘ.