২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সর্বশক্তি নিয়োগ করেছে: টুকু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীদের ওপর হামলাকারীদের ধরতে পুলিশকে সর্বশক্তি নিয়োগ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীদের ওপর হামলাকারীদের ধরতে পুলিশকে সর্বশক্তি নিয়োগ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। মঙ্গলবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “ঘটনা জানতে পারার সঙ্গে সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ প্রশাসনকে সর্বশক্তি নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের নিশ্চয়ই আইনের আওতায় আনা হবে।” সোমবার রাতে মহাখালীর আমতলীতে কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাংবাদিক রিফাত নেওয়াজ ও সালাহউদ্দিন ওয়াহেদ প্রীতম এবং অফিস সহকারী রুহুল আমিন। হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগারগাঁওয়ে গত শনিবার প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিকের ওপর পুলিশের হামলার ঘটনাটিকে ‘অনাকাক্সিক্ষত’ বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এই ঘটনায় পুলিশের এক কর্মকর্তাসহ নয় জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। তবে কোনো সংঘর্ষস্থলে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেন টুকু। তিনি বলেন, “কোথাও সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হলে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করার সময় সংবাদকর্মীরা নিরাপদ দূরত্বে থাকলে অনেক ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়িয়ে যাওয়া যাবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২০১০ ঘ.