২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবির নতুন প্রক্টর অশোক সাহা

সহকারী অধ্যাপক ড. অশোক কুমার সাহাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

জবি, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সহকারী অধ্যাপক ড. অশোক কুমার সাহাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ড. অশোক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। বিজ্ঞপ্তিতে জানানো হয়- ব্যক্তিগত কারণে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ প্রক্টরের দায়িত্ব ছেড়ে দিতে চাওয়ায় তার স্থলে কর্তৃপক্ষ ড. অশোককে নিয়োগ দেয়। ড. অশোক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার সকালে আমি প্রক্টর পদে যোগ দিয়েছি।” দুই বছরের জন্য তাকে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৪০ ঘ.