চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা।
সোমবার সন্ধ্যায় মহাখালীর আমতলিতে কার্যালয়ের নিচে সাংবাদিক রিফাত নেওয়াজ এবং সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতমকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। হামলায় আহত হয়েছেন অফিস সহকারী রুহুল আমিনও।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি শহীদুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি শামসুল হক হায়দরী, সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শামসুল হক হায়দরী, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ পৃথক বিবৃতিতে বিডিনিউজ কর্মীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/২৩২৫ ঘ.
bdnews24