২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলশীতে বন্দুক-গুলি উদ্ধার

নগরীর খুলশী থানা এলাকা থেকে তিনটি এলজি এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী থানা এলাকা থেকে তিনটি এলজি এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। সোমবার ভোর ৪টার দিকে এগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর কর্মকর্তা এএসপি এস এম নূরুল হুদা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে পাহাড়তলী চক্ষু হাসপাতালের রাস্তার উত্তর পাশে দেওয়াল সংলগ্ন ঝোপের ভিতর থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। কয়েকজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী অস্ত্রগুলো বিক্রির জন্য এনেছিল জানিয়ে নূরুল হুদা বলেন, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৫ ঘ.