২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

নোয়াখালী, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে একটি খাল থেকে ব্যবসায়ী নুরুল ইসলামের (৪৫) লাশ উদ্ধার করা হয়। বাড়ি উপজেলার শান্তির হাট গ্রামে। হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন জানান, লাশটি খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নুরুল ইসলামকে হত্যার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৮১৮ ঘ.