২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

গাজীপুরের কালিয়াকৈরে বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

গাজীপুর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। রোববার চন্দ্রায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন পিকআপ চালক ওয়াসিম (২৫) এবং ০যাত্রী রাজেশ কুমার শীল (৫০) । আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোড়াই হাইওয়ে থানার ওসি সানোয়ার হোসেন বলেন, গাইবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে চন্দ্রায় বিপরীতমুখী একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ওয়াসিম নিহত এবং অন্তত ১২ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে পিকআপের যাত্রী রাজেশ কুমার শীলেন মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২১২৩ ঘ.