২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শত ভরি স্বর্ণসহ পাচারকারী গ্রেপ্তার

ভারতে পাচারের সময় একশ’ ভরি স্বর্ণসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 03:07 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

জয়পুরহাট, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাচারের সময় একশ’ ভরি স্বর্ণসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় হিলি সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার রানা মুন্সী (৪০) দিনাজপুরের হাকিমপুর উপজেলার মুন্সীপাড়া গ্রামের বাসিন্দা। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, রানা বগুড়া থেকে একশ’ ভরি স্বর্ণের তিনটি বার বানিয়ে হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন। বিজিবি’র জিজ্ঞাসাবাদে রানা জানিয়েছেন, আগে অন্তত আটবার একশ’ ভরি করে স্বর্ণ তিনি ভারত পাচার করেছেন। ভারতের এক ব্যবসায়ীর স্থানীয় এজেন্ট হিসেবে তিনি কাজ করেছেন বলে জানান। এ ঘটনায় হিলি থানায় মামলা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১০০ ঘ.