চট্টগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন।
নিহত সঞ্জীব দাশ (৪০) পটিয়া উপজেলার ধলঘাট এলাকার অন্তু দাশের ছেলে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর পতেঙ্গা উপজেলায় খালপাড়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক রিঠু দেওয়ানজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে বারোটার দিকে নিজের গ্যারেজে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সঞ্জীব।
বেলা দেড়টার দিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২০৪৭ ঘ.
bdnews24