২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে সাড়ে ছয় হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ছয় হাজার ৭৭০ ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

চট্টগ্রাম, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ছয় হাজার ৭৭০ ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার আক্তার হোসেন (২২) ও লোকমান হাকিম (১৯)। শুক্রবার ভোরে উপজেলার ছোট হাবিরপাড়া কচুবুনিয়া এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি এসএম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করা করা হয়। উদ্ধারকৃত আনুমানিক ২৭ লাখ টাকার ইয়াবার ওই চালানসহ আটক দু’জনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান নুরুল হুদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এইচএএইচ/১৯৩৩ ঘ.