ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ল্যাবে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শর্ট সার্কিট থেকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দুই তলায় পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ল্যাবে আগুন লাগে।
ফায়ার ব্রিগেডের সদরঘাট শাখার একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান সিনিয়র কর্মকর্তা মো. বেল্লাল।
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, ল্যাবে থাকা ১০টি কম্পিউটারের মধ্যে একটি সম্পূর্ণ পুড়ে গেছে। বাকিগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া ২/৩টি চেয়ার পুড়ে যায় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১১২ ঘ.
bdnews24