২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় ৫ শিবিরকর্মী আটক

গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে সোমবার ‘সরকার বিরোধী’ প্রচারপত্রসহ পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

গাজীপুর, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে সোমবার ‘সরকার বিরোধী’ প্রচারপত্রসহ পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। জামায়াতের উপজেলা কার্যালয় থেকে তাদের আটক করা হয়। এরা হলেন ভাওয়াল বদরে আলম কলেজের ছাত্র মোসাদ্দিকুল ইসলাম (১৯), একই কলেজের রাকিব হোসেন (১৮), নবম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান (১৩), ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মো. রিয়াদ (১১) এবং অষ্টম শ্রেণির ছাত্র শরিফুল ইসলাম (১২)। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, সংগঠনের বিভিন্ন বই, প্রচারপত্র, লিফলেট, পোস্টারসহ সরকার বিরোধী বিভিন্ন প্রচারপত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, সরকার বিরোধী কর্মকাণ্ডের গোপন সংবাদ পেয়ে পুলিশ ওই কার্যালয়ে অভিযান চালায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৩ ঘ.