২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্যাসক্ষেত্র অনুসন্ধানের আহ্বান

রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্সের মাধ্যমে চট্টগ্রামে গ্যাসক্ষেত্র অনুসন্ধানের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

চট্টগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্সের মাধ্যমে চট্টগ্রামে গ্যাসক্ষেত্র অনুসন্ধানের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সোমবার চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অঞ্চলের বিভিন্ন সমীক্ষায় পটিয়ার বুদবুদি ছড়া, বাঁশখালীর জলদি, সীতাকুন্ডের সীতার পাহাড় ও বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িসহ বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে গ্যাস পাওয়ার যথেষ্ট সম্ভাবনার প্রমাণ পাওয়া যায়। চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, “প্রস্তাবিত অঞ্চলে অনুসন্ধান চালিয়ে গ্যাস আবি®কৃত হলে তা আমাদের জাতীয় চাহিদা মেটানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” রোববার সিলেটের কৈলাসটিলা ও হরিপুরে নতুন তেল মজুদের সন্ধান পাওয়ার ঘোষণা দেয় বাপেক্স। এ দুটি ক্ষেত্রে ৫৫ মিলিয়ন ব্যারেল উত্তোলনযোগ্য তেল রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/আরএ/১৮১১ ঘ.