২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

সিলেটে হত্যার দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 05:57 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

সিলেট, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে হত্যার দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাভোগ করতে হবে। রোববার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ দিলীপ কুমার দেবনাথ এ রায় দেন। দণ্ডিতরা হলেন কোতোয়ালি থানার মোগলগাঁও ইউনিয়নের আউশা গ্রামের দয়াছ মিয়া ওরফে গয়াছ (৩৪) ও তার স্ত্রী রুজিনা বেগম (২৩) এবং একই এলাকার মো. ইকবাল হোসেন ওরফে বকুল (২৬)। এরা সবাই পলাতক রয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, প্রবাসী দরাছ মিয়ার স্ত্রী রুজিনা বেগমেন সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর চানপুর পশ্চিম পাড়ার মো. আলী আকবর সুমনকে হত্যা করা হয়। হত্যার আগে দরাছের স্ত্রী রুজিনা মোবাইল ফোনে সুমনকে ডেকে আনে। পরে আরো কয়েকজনের সহায়তায় তাকে হত্যা করে। হত্যার পরে সুমনের দেহ বাড়ির পাশে হাওরে ফেলে দেয়। এর ২২ দিন পর পুলিশ সুমনের গলিত লাশ উদ্ধার করে। পরে সুমনের বাবা কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৯ ঘ.