২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় স্পিডবোটডুবি: আরো এক জনের লাশ উদ্ধার

মাদারীপুর মাওয়া-কাওরাকান্দি নৌরুটে দুটি স্পিডবোটডুবির ঘটনায় নিখোঁজ আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 09:34 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

মাদারীপুর, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর মাওয়া-কাওরাকান্দি নৌরুটে দুটি স্পিডবোটডুবির ঘটনায় নিখোঁজ আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ থাকা পাঁচ জনেরই লাশ উদ্ধার করা হলো। শিবচর থানার উপ-পরিদর্শক আহমেদ আলী মোল্লা জানান, রোববার সকালে নড়াইল জেলার আকবর হোসেনের (৩০) মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আশরাফুল, বরিশালের শহিদুল ইসলাম পলাশ (২৫), নরসিংদী শহরের নৃপেন দত্ত চৌধুরী দুলাল (৪০) ও সজীব বিশ্বাসের (২৬) লাশ উদ্ধার করা হয়। কাওড়াকান্দি স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, রাত ৯টার দিকে কাঁঠালবাড়ি ঘাট এলাকায় পদ্মায় দুটি স্পিডবোট ডুবে ২৮ যাত্রী পানিতে পড়ে যায়। ২৩ জন সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও পাঁচজন নিখোঁজ থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৫৩৭ ঘ.