ঝিনাইদহ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর থেকে হিজবুত তাওহিদের ৩ নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে মহেশপুর শহরে প্রচারপত্র বিতরণের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের মো. শাহাজাহানের মেয়ে শিরিনা (২২), শ্রীরামপুর গ্রামের বাহার আলির স্ত্রী মোছাম্মৎ মঞ্জুরা বেগম (৩৫) ও নাটিমা গ্রামের সিদ্দিক হোসেনের স্ত্রী শামসুন্নাহার হেনা (৩০)।
মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহেশপুর শহরে প্রচারপত্র বিতরণের সময় তাদের গ্রেপ্তার করা হয়। হিজবুত তাওহিদ নেতা বায়োজিদ খান পন্নীর নির্দেশে লিফলেট বিতরণ করছিলেন বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫২৯ ঘ.
bdnews24