লক্ষ্মীপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহ বিদ্যুৎ না পেয়ে লক্ষ্মীপুর সদরের মাইলের মাথায় রায়পুর-চৌমুহনী সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে শনিবার সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা।
এতে সড়কের উভয় দিকে কয়েক শ’ যানবাহন আটকা পড়ে।
পরে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বিদ্যুৎ সরবরাহের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
মো. সুমন, সফিক, মামুনসহ বিক্ষোভকারী কয়েকজন বলেন, এক সপ্তাহ থেকে পল্লী বিদ্যুতের আওতাধীন সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর, মহাদেবপুর ও দালাল বাজার এলাকায় বিদ্যুৎ না থাকায় তারা সড়ক অবরোধ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮৫৩ ঘ.
bdnews24