নারায়ণগঞ্জ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বালুবাহী ট্রাক্টর ও টেম্পুর সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন জন।
শনিবার সকালে উপজেলার আউখাবো এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার মোর্তেজাবাগের জামাল মিয়ার ছেলে আবু কালাম(২৮) ও চাঁপাই নবাবগঞ্জের পিউস চড়ে(৩২)।
রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি ট্রাক্টর পাল্লা দেওয়ার সময় এর একটির সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী টেম্পুর সংঘর্ষ হয়।
আহত পাঁচ টেম্পু যাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দ্জুনের মৃত্যু হয়।
নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিভাবে জানাতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫১০ ঘ.
bdnews24