২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে স্ত্রীকে হত্যার পর স্বামীর পলায়ন

ঢাকার সাভারে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী পালিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 09:48 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

সাভার, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী পালিয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার ওয়াপদা রোডের আব্বাস উদ্দিনের ভাড়া বাসা থেকে আসমা বেগম (২৪) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। সাভার মডেল থানার উপ-পরিদর্শক জুবাইদুল হক জানান, পাবনা জেলার সুজানগর থানা এলাকার হামিদ মোল্লার মেয়ে আসমা সাভারের ‘আল-মুসলিম’ পোশাক কারখানায় কাজ করতো। ঘটনায় পর থেকে তার স্বামী মো. হৃদয় পলাতক রয়েছে। তিনি আরো জানান, খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসমাকে ভোর রাতে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী পালিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, “পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।” এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৫৪৭ ঘ.