২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ২

নগরীর আহসান আহমেদ রোড থেকে শুক্রবার এক কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে দুইজনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

খুলনা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আহসান আহমেদ রোড থেকে শুক্রবার এক কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে দুইজনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গ্রেপ্তার দু’জন হলেন নুরুল ইসলাম সুমন (২৫) ও সজীব ফকির (২২)। পুলিশ অপহরণকারীদের ব্যবহৃত প্রাইভেটকারটি আটক করেছে। খুলনা সদর থানার ওসি মো. শাহবুদ্দিন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সরকারি আযম খান কমার্স কলেজের øাতক (সম্মান) প্রথম বর্ষের এক ছাত্রী (১৯) সকালে রিকশায় প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। রিকশাটি সেন্ট যোসেফ স্কুলের কাছে পৌঁছলে নুরুল ইসলাম সুমন ও সজীব ফকিরসহ তিনজন রিকশার গতিরোধ করে একটি প্রাইভেট কারে তোলার চেষ্টা করে। মেয়েটির চিৎকারে এলাকার লোকজন গিয়ে দু’জনকে ধরে ফেলে। এ সময় পালিয়ে যায় প্রাইভেট কারটি চালক এবং মেহেদী হাসান মনির (২১) নামে একজন পালিয়ে যায়। মনির ওই মেয়ের খালাতো ভাই বলে পুলিশকে তার স্বজনরা জানিয়েছেন। মনির নগরীর খানজাহান আলী রোডের মডার্ন ফানির্চার মোড়ে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.